কৃষক বিক্ষোভের সমর্থনে পাঞ্জাবে পুলিশ কর্মকর্তার পদত্যাগ

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২০, ২০:১২আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২০:১৩

ভারতে চলমান কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদত্যাগ করেছেন পাঞ্জাব প্রদেশের ডিআইজি প্রিজন লক্ষীন্দর সিং জাখার। শনিবার তিনি এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি তিনি চণ্ডিগড়ে ডিআইজি প্রিজন হিসেবে বদলি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

কৃষক বিক্ষোভের সমর্থনে পাঞ্জাবে পুলিশ কর্মকর্তার পদত্যাগ

পদত্যাগের পর জাখার বলেন, আমি সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। আমি মনে করি না আমার পদত্যাগ গ্রহণে কোনও জটিলতা হবে।

মে মাসে দুর্নীতির অভিযোগে এই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। তবে দুই মাস আগে ৫৬ বছরের এই কর্মকর্তা পুনরায় দায়িত্বে ফিরেছেন।

জাখার বলেন, প্রথমে আমি একজন কৃষক এবং পরে একজন পুলিশ কর্মকর্তা। আমি আজ যে পদে রয়েছি তা কৃষক হিসেবে আবার বাবার ক্ষেতে কাজের ফলে হয়েছে। তিনিই আমাকে পড়াশোনা করিয়েছেন। তাই, সবকিছুতেই আমি কৃষির কাছে ঋণী।

১৪ পাঞ্জাব রেজিমেন্টে ক্যাপ্টেন হিসেবে কিছু দিন কর্মরত ছিলেন তিনি। পরে তিনি পাঞ্জাব পুলিশে যোগ দেন।

পাঞ্জাব পুলিশের সহকারী মহাপরিচালক পারভীন কুমার সিনহা জানান, জাখার তার পদত্যাগপত্র প্রিন্সিপাল সেক্রেটারি (প্রিজন) ডিকে তিওয়ারির কাছে দাখিল করেছেন।

উল্লেখ্য, ভারত সরকার সম্প্রতি কৃষি আইনে বদল করে করপোরেট চাষ ও কৃষকদের কাছ থেকে যত খুশি ফসল কেনার অনমুতি দিয়েছে। করপোরেশনগুলি কৃষকদের আগাম টাকা দিয়ে কী চাষ করতে হবে সেটাও বলে দিতে পারবে। কৃষকদের ধারণা, এর ফলে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। তারা শেষ পর্যন্ত করপোরেশনের দাসে পরিণত হবেন। সুবিধা হবে বড় সংস্থাগুলির। কয়েক বছরের মধ্যে কৃষিতে তাদের একচেটিয়া বাজার প্রতিষ্ঠা হবে।

নতুন কৃষি আইনের প্রতিবাদে দিল্লি ঘেরাও কর্মসূচি পালন করছে দেশটির লাখ লাখ কৃষক। আন্দোলনরত কৃষকদের সঙ্গে সমঝোতা করতে সরকারের একাধিক বৈঠক হলেও কোনও সমাধান সূত্র বের হয়নি।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী