চীনা সিনোভ্যাক ৯১.২৫ শতাংশ কার্যকর: তুরস্ক

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২০, ০৯:৪০আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১৮:১০

চীনের সিনোভ্যাক বায়োটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন ৯১.২৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে তুরস্ক। দেশটিতে পরিচালিত চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালের অন্তর্বর্তী তথ্যের ভিত্তিতে এই দাবি করা হয়েছে। একই ভ্যাকসিনের ব্রাজিলে পৃথক পরীক্ষার ফলাফলের চেয়ে অনেক ভালো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চীনা সিনোভ্যাক ৯১.২৫ শতাংশ কার্যকর: তুরস্ক

বুধবার ব্রাজিলের গবেষকরা জানান, সিনোভ্যাক ভ্যাকসিনের চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালে মাত্র ৫০ শতাংশের বেশি কার্যকর। তবে কোম্পানির অনুরোধে পূর্ণাঙ্গ ফলাফল তুলে নেওয়া হয়েছে। এতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার তুরস্কের গবেষকরা জানান, তাদের পরিচালিত পরীক্ষায় বড় ধরনের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। শুধু একজন ব্যক্তির অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া দেখা গেছে। সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া ছিল জ্বর, হালকা ব্যথা ও সামান্য অবসাদ।

তুরস্কে সিনোভ্যাক ভ্যাকসিনের পরীক্ষা শুরু হয়েছিল ১৪ সেপ্টেম্বর। এতে সাত সহস্রাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার ঘোষিত ফলাফল ১ হাজার ৩২২ জনের সংগৃহীত তথ্যের ভিত্তিতে বলে জানিয়েছেন গবেষকরা।

চীনা সিনোভ্যাক ৯১.২৫ শতাংশ কার্যকর: তুরস্ক

ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রানেজেনেকা গত মাসে তাদের ভ্যাকসিনের চূড়ান্ত ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রকাশ করেছে। চীনা ভ্যাকসিন উৎপাদকদের মধ্যে সিনোভ্যাক-ই প্রথম ফলাফল প্রকাশ করবে।

তুর্কি গবেষকরা জানান, পরীক্ষা চলাকালে আক্রান্ত হওয়া ২৯ জনের মধ্যে ২৬ জনকে প্লেসবো দেওয়া হয়। ৪০ জন আক্রান্ত না হওয়া পর্যন্ত এই পরীক্ষা চলবে।

গবেষকদের সঙ্গে উপস্থিত থাকা তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কজা বলেন, আমরা নিশ্চিত তুরস্কের জনগণের জন্য ভ্যাকসিনটি কার্যকর ও নিরাপদ।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি