পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে অন্তত ৭ সেনা নিহত

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২০, ২৩:১৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২৩:১৯

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত ৭ সেনা সদস্য নিহত হয়েছে। রবিবার পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে অন্তত ৭ সেনা নিহত

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বালুচিস্তান প্রদেশের হারনাই জেলায় রবিবার সকালে এই হামলা হয়।

সিনিয়র পুলিশ কর্মকর্তা শাউলি তারিন নিহতের সংখ্যা আটজন বলে জানিয়েছেন। তিনি জানান, বন্দুকধারীদের গুলিবর্ষণের পর গুলিবিনিময়ে নিহতদের মধ্যে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য এবং দুজন বেসরকারি দেহরক্ষী রয়েছেন।

গুলিবর্ষণে আরও ছয় সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

ফ্রন্টিয়ার কর্পস সদস্যদের উপর এই হামলা স্থানীয় একটি ফুটবল মাঠের পাশে বোমা বিস্ফোরণের একদিন পর ঘটলো। বোমা বিস্ফোরণে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

রবিবারের হামলার দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি। তবে দেশটিতে এমন হামলা সচরাচর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী চালিয়ে থাকে। বালুচিস্তানে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে।

আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্তবর্তী বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় ও ভঙ্গুর প্রদেশ। তালেবান ছাড়াও প্রদেশটির স্বাধীনতার দাবিতে একাধিক সশস্ত্র গোষ্ঠী রয়েছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম