সীমান্ত নিয়ে ফের ভারতীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চায় চীন

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০২১, ১১:১৭আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১১:২৩

গত বছরের শুরু থেকেই উত্তেজনা চলছে ভারত-চীন সীমান্তে। দুই দেশের সেনা কর্মর্তারা বৈঠকে বসেছেন আট দফা। তবে তাতে বিশেষ কোনও সুরাহা আসেনি।এই শীতেও লাদাখ সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন রেখেছে ভারত ও চীন। এমন পরিস্থিতিতে আবারও চীন জানিয়েছে, দুই দেশের সেনা কমান্ডাররা যাতে নবম বারের মতো আলোচনায় বসতে পারেন, সেজন্য কথাবার্তা চলছে।  

সীমান্ত নিয়ে ফের ভারতীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চায় চীন

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তান কেফেই জানান, দুই দেশই যাতে সেনা সরিয়ে আনতে পারে, সেজন্য চেষ্টা হচ্ছে।

তার মতে, লাদাখ সীমান্তে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। চীনের সেনাবাহিনী ও কূটনৈতিক স্তরে ভারতের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বেইজিং। চীনের আশা, ভারতও কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তা মেনে চলবে।

গত ১৮ ডিসেম্বর ভারত ও চীনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক হয়। দু’পক্ষই একমত হয়, সীমান্তে মোতায়েন করা সেনা সরিয়ে আনা হবে। সেজন্য দুই দেশের সেনাবাহিনী স্তরে আলোচনা হবে শিগগিরই।

লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত ১৯ ডিসেম্বর সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলের জন্য নতুন সেনা কর্মকর্তা নিয়োগ দিয়েছেন।লাদাখে ভারত সীমান্তে মোতায়েন চীনা সেনারা তারই অধীনে।

ডিসেম্বরের মাঝামাঝিতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, চীন সীমান্তে ১৫ দিন তীব্র যুদ্ধ চালানোর জন্য অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ জমা করছে ভারতীয় সেনা। এর আগে চীন ও পাকিস্তানের সঙ্গে দু’টি ফ্রন্টে যুদ্ধ চালানোর জন্য ১০ দিনের উপযোগী অস্ত্র ও গোলাবারুদ জড়ো করেছিল ভারত।  চীন সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে ভারত সরকার ৫০ হাজার কোটি রুপির অস্ত্র ও যুদ্ধের অন্যান্য সরঞ্জাম কিনতে পারে।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের