দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র প্রদর্শনের দাবি উ. কোরিয়ার

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২১, ১১:৪২আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১১:৪৩
image

সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য এক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) প্রদর্শন করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার রাতে ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির কংগ্রেস শেষ হওয়া উপলক্ষে অনুষ্ঠিত এক কুচকাওয়াজে এই অস্ত্র প্রদর্শন করা হয়। দেশটির নেতা কিম জং উন এর উপস্থিতিতে এই অস্ত্রটিকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলে বর্ণনা করে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।

ওয়ার্কাস পার্টির ইতিহোসে অষ্টম বারের মতো অনুষ্ঠিত হওয়া কংগ্রেসে কিম জং উন অর্থনৈতিক ব্যর্থতা স্বীকার করে নেন। তবে যুক্তরাষ্ট্রকে তার দেশের সবচেয়ে বড় শত্রু আখ্যা দিয়ে পারমাণবিক অস্ত্র এবং সামরিক সম্ভাবনা সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন তিনি।

বৃহস্পতিবার রাতে কিম টু সাং স্কয়ারে অনুষ্ঠিত কুচকাওয়াজে কালো চামডার কোট, গ্লোবস আর হ্যার পরিহিত কিম জং উনকে হাসিমাখা মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র সরাসরি সম্প্রচারে বলা হয়, ‘দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র একের পর এক স্কয়ারে প্রবেশ করছে, শক্তিশালীভাবে এই অস্ত্র বিপ্লবী সশস্ত্র বাহিনীর ক্ষমতা প্রদর্শন করছে।’

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম অস্ত্রটির যেসব ছবি প্রকাশ করেছে তাতে এসএলবিএম-এতে পুকগুকসং-৫ ট্যাগ লাগানো রয়েছে। এর থেকে ধারণা করা হচ্ছে গত অক্টোবরে সামরিক কুচকাওয়াজে প্রদর্শন করা পুকগুকসং-৪ এর উন্নত সংস্করণ এটি। ক্যালিফোর্নিয়া ভিত্তিক জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজের (সিএনএস) গবেষক মাইকেল ডাটসম্যান বলেন, নতুন ক্ষেপণাস্ত্রটি অবশ্যই বেশি লম্বা দেখা যাচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান