ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ৩৪

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২১, ১৩:০০আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১৫:১৩
image

ইন্দোনেশিয়ার সুলায়েসি দ্বীপে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভোরে ৬.২ মাত্রার এই ভূমিকম্পে অন্তত ৩৪ জন নিহত ও ছয়শ’রও বেশি মানুষ আহত হয়েছে। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো  মাজেনে শহর থেকে ছয় কিলোমিটার উত্তরপূর্বে মাটির দশ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কবলে পড়ে অন্তত ১৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

প্রশান্ত মহাসাগরের রিং অব ভলকানো-র ওপর অবস্থিত ইন্দোনেশিয়া। অর্থাৎ,ভৌগোলিক কারণেই ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রায়ই দেশটিতে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। আর তাতে শত শত মানুষের মৃত্যু হয়।

শুক্রবার সকালে সুলায়েসি দ্বীপের ভূমিকম্পে মাজেনে শহরের উত্তরাঞ্চলে একটি হাসপাতালের ভবন ধসে পড়ে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে বহু রোগী ও হাসপাতাল কর্মী। আরিয়ান্তো নামের এক উদ্ধারকর্মী জানান, ‘হাসপাতালটি ভেঙে পড়েছে আর রোগী ও কর্মীরা আটকা পড়েছে। আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।’

নিহতদের মধ্যে অন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে মামুজু শহরে। এছাড়া সুলায়েসি দ্বীপের পশ্চিমাঞ্চলে আরও আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মামুজুর দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলি রহমান বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কিন্তু প্রার্থনা করছি তা যেন না হয়... মারা যাওয়া বহু মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে সুলায়েসি দ্বীপের পালু শহরে আরেকটি ৬.২ মাত্রার ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। এতে শত শত মানুষের মৃত্যু হয়।

/জেজে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী