রাজ অবমাননা আইনে থাইল্যান্ডে রেকর্ড মেয়াদের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২১, ১৭:২৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৭:৪৩
image

থাইল্যান্ডের কঠোর রাজ অবমাননা আইন ভঙ্গের দায়ে সাবেক এক সরকারি কর্মচারিকে রেকর্ড পরিমাণ কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার তাকে ৪৩ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। ফেসবুক ও ইউটিউবে ভিডিও পোস্ট করায় ওই নারীর বিরুদ্ধে ২৯টি অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর এই দণ্ডের নিন্দা জানিয়েছে থাইল্যান্ডের বিভিন্ন মানবাধিকার গ্রুপ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

থাইল্যান্ডের রাজ অবমাননা আইনটি বিশ্বের সবচেয়ে কঠোর আইন হিসেবে পরিচিত। ঠিক কোন কোন বিষয় অবমাননাকর বিবেচিত হবে, বিতর্কিত ওই আইনে তা সুনির্দিষ্ট করা হয়নি। থাই রাজতন্ত্রে যেসব কিছুই রাজা, রানি, উত্তরাধিকারী কিংবা শাসকের বিরোধিতা হিসেবে চিহ্নিত হয়, তার কারণেই নাগরিকদের সাজা হওয়ার সুযোগ আছে। ওই আইনের আওতায় এক একটি অপরাধের জন্য সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে।

মঙ্গলবার দণ্ডিত হওয়া নারীকে আনচান নামে চিহ্নিত করেছে থাই লইয়ারস ফর হিউম্যান রাইটস গ্রুপ। গ্রুপটি জানিয়েছে, তার বয়স ৬০এর কোঠায়। থাই আদালত প্রাথমিকভাবে তাকে ৮৭ বছরের কারাদণ্ড দেয়। পরে অপরাধ স্বীকার করে নেওয়ায় দণ্ড অর্ধেক কমিয়ে দেওয়া হয়। তার মামলাটি প্রায় ছয় বছরের পুরনো। ২০১৪ সালে প্রায়ুথ চান ওচার নেতৃত্বে সামরিক অভ্যুত্থান ঘটলে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের নভেম্বর পর্যন্ত কারাগারে ছিলেন তিনি।

উল্লেখ্য, রাজ অবমাননা আইন কঠোর হওয়া সত্ত্বেও এর বিরুদ্ধে গত কয়েক বছর ধরেই বিক্ষোভ করছে থাইল্যান্ডের তরুণেরা। আন্দোলনকারীরা থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা’র পদত্যাগ দাবি করছেন। ২০১৪ সালে সেনা অভ্যুত্থানের পর ক্ষমতায় আসা সাবেক সেনাপ্রধান ওচা গত বছরের বিতর্কিত নির্বাচনে জয়লাভ করেন।

 

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী