জাপানে অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:০২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:০১
image

মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার (১৪ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত জানানো হয়। এর মধ্য দিয়ে করোনা মোকাবিলায় প্রথমবারের মতো কোনও ভ্যাকসিন অনুমোদন করলো জাপান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাপানে এখন করোনাভাইরাস প্রকোপের তৃতীয় ঢেউ চলছে। গত কয়েক সপ্তাহে অবশ্য সেখানে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে দেখা গেছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৭২ জনের।

এমন অবস্থায় শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ফাইজারের টিকা অনুমোদন করা হবে কি না সেব্যাপারে মতামত জানার জন্য বিশেষজ্ঞদের এক প্যানেল বৈঠক আয়োজন করা হয়। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী নোরিহিসা তামুরা জানান, যত দ্রুত সম্ভব এ ভ্যাকসিন অনুমোদন দেওয়া হবে। সে অনুযায়ী, রবিবার থেকে আনুষ্ঠানিক অনুমোদন পেলো ফাইজারের টিকা।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেন, আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। শুরুতে প্রায় ১০ হাজার স্বাস্থ্য কর্মী এ টিকা গ্রহণ করবেন। বছরের মাঝামাঝি নাগাদ গোটা জনগোষ্ঠীর (১২ কোটি ৬০ লাখ মানুষ) জন্য টিকার সরবরাহ নিশ্চিত করা যাবে বলে আশা করছে জাপান সরকার।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম