রাশিয়া ও উ.কোরিয়া ওপর দ. কোরিয়া ও জাপানের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২৪, ১৪:০৪আপডেট : ২৪ মে ২০২৪, ১৪:০৪

অস্ত্র ব্যবসার অভিযোগে রাশিয়া ও উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। উত্তর কোরিয়া থেকে রাশিয়ার কথিত অস্ত্র সংগ্রহের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি, সংস্থা এবং জাহাজের ওপর শুক্রবার (২৪ মে) একাধিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে দেশ দুটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় দেশের মধ্যকার অস্ত্র বাণিজ্য এবং অন্যান্য কার্যকলাপের জন্য উত্তর কোরিয়ার সাত ব্যক্তি এবং দুটি রুশ জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সরবরাহ পরিবহনের জন্য প্রচুর পরিমাণে কনটেইনার বহন করছিল রুশ ওই জাহাজগুলো। দেশ দুটির এমন কার্যকলাপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলুশনের স্পষ্ট লঙ্ঘন।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অভিযোগ, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র হস্তান্তর করেছে উত্তর কোরিয়া। তবে তাদের এমন অভিযোগ অস্বীকার করেছে দেশ দুটি।  যদিও গত বছর সামরিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেছিল রাশিয়া ও উত্তর কোরিয়া।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম