সেতু থেকে খালে বাস, মধ্যপ্রদেশে নিহত অন্তত ৩৭

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৯

ভারতের মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে বাস খালে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।  ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত ৩৭ জনের। মঙ্গলবার মধ্যপ্রদেশের সিদ্ধি জেলায় এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় ৫৫০ কিমি দূরে সিদ্ধি জেলায় ভোরে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে সোজা খালে পড়ে যায়। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।

বেসরকারি মালিকানাধীন বাসটি সিধি থেকে সাতনা যাচ্ছিল। পথে শারদা খালে দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল সেখানে যায়। ঘটনাস্থল থেকে মোট ৩২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের ধারণা, পানিতে ডুবে মৃত্যু হয়ে থাকতে আরও কয়েকজনের।

দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের  প্রতিনিধি হিসেবে দুই মন্ত্রী। ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করে তিনি প্রতি মুহূর্তের খবর নিচ্ছেন। তিনি জানান, সাত যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহতদের পরিবারের জন্য পাঁচ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন চৌহান।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম