আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিন: যুক্তরাষ্ট্রকে তালেবান

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৭

আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিতে ফের যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। মঙ্গলবার মার্কিন নাগরিকদের উদ্দেশে লেখা এক চিঠিতে এ আহ্বান জানিয়েছেন তালেবানের প্রধান আলোচক মোল্লা আবদুল গণি বারাদার।

চিঠিতে বলা হয়, ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তির শর্তগুলো বাস্তবায়নের জন্য মার্কিন জনগণ যেন তাদের সরকারকে জবাবদিহিতার সম্মুখীন করে।

এই চুক্তির কারণে চলমান আফগান শান্তি প্রক্রিয়ার কার্যকারিতা ও সাফল্য নিয়েও কথা বলেন বারাদার। তিনি বলেন, বাইডেন প্রশাসনের প্রতি তালেবানের আহ্বান, তারা যেন ২০২০ সালে স্বাক্ষরিত সেনা প্রত্যাহার সংক্রান্ত শান্তি চুক্তি থেকে সরে না যায়। কেননা এটি আফগানিস্তানে যুদ্ধ বন্ধের সবচেয়ে কার্যকর উপায়। কেননা, এর ফলে এরইমধ্যে যুদ্ধক্ষেত্রের পরিধি হ্রাস পেয়েছে। আফগানিস্তানের বিভিন্ন পক্ষের মধ্যে শান্তি আলোচনার সূচনা হয়েছে।

কাতারের রাজধানীতে তালেবানের রাজনৈতিক দফতরের প্রধান বারাদার লিখেছেন, ‘দোহা চুক্তি স্বাক্ষরের এক বছর পেরিয়ে আমরা এখন আমেরিকান পক্ষকে বলবো তারা যেন এই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকে।

বারাদার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করেছিলেন তাতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং অন্যান্য যেসব বিদেশি শক্তি এই যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত তারা যেন ২০২১ সালের মে মাস নাগাদ আফগানস্তান ত্যাগ করে।

উল্লেখ্য, ট্রাম্পের বিদায়ের পর তার সরকারের নানা নীতি পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্রের নতুন বাইডেন প্রশাসন। আফগানিস্তান থেকে আড়াই হাজার মার্কিন সেনা প্রত্যাহারের আগে হোয়াইট হাউজ এটি পর্যালোচনা করে দেখছে যে, তালেবান তার প্রতিশ্রুতি রক্ষা করছে কিনা। সোমবার ন্যাটো মহাসচিব জেন স্টলটেনবার্গ দাবি করেছেন, তালেবান এই সংঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তি চাইছে না। সূত্র: ভয়েস অব আমেরিকা।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম