দক্ষিণ চীন সাগরে দুটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০২

দক্ষিণ চীন সাগরে নিজেদের উপস্থিতি বাড়াতে দুটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স। চীনবিরোধিতায় আঞ্চলিক উদ্যোগ কোয়াডের প্রতি আগ্রহ বাড়া থেকেই এ অঞ্চলে উপস্থিতি বাড়াচ্ছে ফরাসি সরকার। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এখবর জানিয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে ফরাসি নৌবাহিনীকে উদ্ধৃত করে বলা হয়েছে, বৃহস্পতিবার টুলন বন্ধর থেকে যুদ্ধজাহাজ টনেরে ও ফ্রিগেট সারকউফ রওনা দিয়েছে। তিন মাসের মিশনে প্রশান্ত মহাসাগরে অবস্থান করবে সামরিক নৌযান দুটি।

ন্যাভাল নিউজ ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, নৌযান দুটি দুবার দক্ষিণ চীন সাগর পাড়ি দেবে। মে মাসে জাপান ও যুক্তরাষ্ট্রের সামরিকবাহিনীর সঙ্গে একটি মহড়াতেও অংশগ্রহণ করবে।

টনেরে’র কমান্ডিং অফিসার ক্যাপ্টেন আর্নাউদ জানান, ফরাসি নৌবাহিনী যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কোয়াড এর সঙ্গে অংশীদারিত্ব শক্তিশালী করতে কাজ করবে।

তাইওয়ান প্রণালী পাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, এখনও ওই এলাকায় আমাদের যাওয়ার পরিকল্পনা করা হয়নি।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর দিয়ে প্রতি বছর কোটি কোটি ডলার মূল্যের পণ্য পরিবহন হয়। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে এই অঞ্চলটি। বিশেষ করে মার্কিন সামরিক উপস্থিতি চীনকে ক্ষুব্ধ করেছে। এছাড়া তাইওয়ান নিয়েও উভয় দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম