জামিন পেলেন দিশা রবি

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৭
image

কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে টুইটারে ‘টুলকিট’ শেয়ার করার পর গ্রেফতার হওয়া ভারতীয় পরিবেশকর্মী দিশা রবি অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পাটিয়ালা হাউস কোর্টের বিচারপতি ধর্মেন্দ্র রানা তার জামিন মঞ্জুর করেন। 

কৃষক আন্দোলনকে সমর্থনের ডাক দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি টুলকিট শেয়ার করেছিলেন দিশা। তাতেই দেশদ্রোহিতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলে অভিযোগ করে দিল্লি পুলিশের সাইবার সেল। তাদের দাবি, ভারতের বিরুদ্ধে অসন্তোষ তৈরির জন্য 'পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশনের' নামে একটি ‘খলিস্তানপন্থী’ গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়েছিলেন দিশা। ১৩ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় তাকে। পরিবেশকর্মীর বিরুদ্ধে ওই টুলকিটটি তৈরির অভিযোগও এনেছিল দিল্লি পুলিশের তদন্তকারীরা। যদিও দিশা জানিয়েছিলেন, তিনি টুলকিটটি বানাননি।

গ্রেফতারের পর প্রাথমিকভাবে তাকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। তারপর তিনদিনের বিচারবিভাগীয় হেফাজতে কাটিয়েছিলেন। সোমবার তাকে একদিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছিল। তবে মঙ্গলবার দিশার জামিনের আর্জি মঞ্জুর হয়েছে।

এদিন বিচারক ধর্মেন্দ্র রানা দিল্লি পুলিশের কাছে জানতে চান, দিশার সঙ্গে ২৬ জানুয়ারি কৃষক বিক্ষোভে সহিংসতার সংযোগ রয়েছে কি না? এ বিষয়ে কী প্রমাণ রয়েছে তাদের কাছে? দিল্লি পুলিশ কোনও  প্রমাণ দিতে পারেনি। তাদের তরফে দাবি করা হয়, “ষড়যন্ত্র প্রমাণের জন্য পারিপার্শ্বিক প্রমাণই ভরসা।” বিচারক দিশার জামিন আবেদন মঞ্জুর করে বলেন ‘অত্যন্ত সামান্য এবং ভাসাভাসা প্রমাণ থাকার বিষয়টি বিবেচনা করে ২২ বছরের মেয়ের জামিনের অধিকার ভঙ্গ করার কোনও উপযুক্ত কারণ পেলাম না। যার অপরাধের কোনও ইতিহাস নেই।’

উল্লেখ্য, বিশ্বের পরিবেশ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ গ্রেটা থুনবার্গের শেয়ার করা ‘টুলকিট’ নিয়ে বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরেই। তিনি কৃষক আন্দোলনকে সমর্থন করেছিলেন। দিল্লি পুলিশের দাবি, ওই ‘টুলকিট’ আসলে খলিস্তানিদের তৈরি। তার মধ্যে হিংসায় উসকানি দেওয়ার যথেষ্ট মশলা রয়েছে। আছে ভারত সরকারের বিরুদ্ধে ‘সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক যুদ্ধ’ শুরু করার বার্তা। এমনকী, ২৬ জানুয়ারির ঘটনার সঙ্গে ‘টুলকিটে’ দেওয়া উসকানির সম্পর্ক রয়েছে বলেও পুলিশের ধারণা।

সেই টুলকিট শেয়ার করায় বেঙ্গালুরু থেকে আটক করা হয় পরিবেশকর্মী দিশা রবিকে।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম