সহস্রাধিক বার্মিজকে ফেরত পাঠালো মালয়েশিয়া

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫০

মিয়ানমারের সহস্রাধিক নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। মঙ্গলবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক কায়রুল দাযাইমি দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এক হাজার ৮৬ জন বার্মিজকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ওই ব্যক্তিরা স্বেচ্ছায় ফিরে যেতে রাজি হয়েছে।

আদালতের আদেশে প্রত্যাবাসন সাময়িকভাবে বন্ধ থাকার মধ্যেই তাদের ফেরত পাঠানো হলো। অন্যদিকে জান্তা শাসিত মিয়ানমার তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে উদ্বেগ রয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, স্বেচ্ছায় দেশে ফেরা বার্মিজদের মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে করে ফেরত পাঠানো হয়েছে।

কায়রুল দাযাইমি দাউদ জানান, ফেরত পাঠানো ব্যক্তিদের গত বছর আটক করা হয়েছিল। তবে তাদের মধ্যে কোনও আশ্রয়প্রার্থী বা রোহিঙ্গা শরণার্থী নেই।

তিনি বলেন, ‘কোনও ধরনের জবরদস্তি ছাড়াই সবাই দেশে ফিরতে রাজি হয়েছে।’ সূত্র: আল জাজিরা, রয়টার্স।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম