আর্মেনিয়ায় সরকারি ভবনে ঢুকে পড়লো বিক্ষোভকারীরা

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০২১, ১৭:৩২আপডেট : ০১ মার্চ ২০২১, ১৮:১২

আর্মেনিয়ার রাজধানীতে একটি সরকারি ভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা। গত বছর নাগোরনো-কারাবাখে আজারবাইজানের কাছে আর্মেনিয়ার পরাজয়ের পর থেকেই প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। সম্প্রতি এই বিক্ষোভ জোরদার হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সোমবার রাজধানী ইয়েরেভানে বিক্ষোভকারীরা জোর করে একটি সরকারি ভবনে ঢুকে পড়ে। তাদের দাবি, পাশিনিয়ানকে পদত্যাগ করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, মেগাফোন হাতে কয়েকজন বিক্ষোভকারী ভবনে ঢুকে পড়ছে। পুলিশ তখন দাঁড়িয়ে ছিল, কিছুই করেনি।

বৃহস্পতিবার সরকার সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি সমাবেশে কয়েক হাজার মানুষের উপস্থিতির পর সোমবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। রাজপথের বিক্ষোভকে পাশিনিয়ান অভ্যুত্থানের চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। দেশটির সেনাবাহিনীও তার পদত্যাগের দাবি জানিয়েছে।

বিক্ষোভকারীরা কারাবাখ যুদ্ধে আজারবাইজানের কাছে শোচনীয় পরাজয়ের জন্য পাশিনিয়ান সরকারকে দায়ী করে। এ সময় তারা রাজপথ আটকে ‘নিকোল তুমি বিশ্বাসঘাতক’; ‘নিকোল তুমি সরে যাও’ প্রভৃতি স্লোগান দেয়। বিরোধীদের বিক্ষোভের পর অবশ্য নিকোল পাশিনিয়ানের শত শত সমর্থকও রাজপথে নেমে তার প্রতি নিজেদের সমর্থন জানান। ইয়েরেভান থেকে আল জাজিরার গেগহ্যাম ভার্দানিয়ান জানান, এই বিক্ষোভ ইঙ্গিত দিচ্ছে, উদ্বেগ-উত্তেজনা থাকলেও এখনই পদত্যাগের কোনও পরিকল্পনা নেই পাশিনিয়ানের। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী