মিয়ানমারে ১০ সাংবাদিককে আটক করলো জান্তা সরকার

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০২১, ২৩:২৪আপডেট : ০১ মার্চ ২০২১, ২৩:২৪

মিয়ানমারে সামরিক সরকারবিরোধী বিক্ষোভের খবর প্রচারের কারণে অন্তত ১০ সাংবাদিককে আটক করা হয়েছে। সোমবার তাদের আটক করা হলেও আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়নি। দেশটির সংবাদমাধ্যম ইরাবতী এখবর জানিয়েছে।

১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই নিয়মিত বিক্ষোভকারীদের ওপর চড়াও হচ্ছে নিরাপত্তা বাহিনী। তবে ২৮ ফেব্রুয়ারি রবিবার বিক্ষোভকারীদের ওপর চূড়ান্ত রকমের সহিংস ভূমিকায় দেখা গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এদিন পুলিশের গুলিতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। অভ্যুত্থানের পর এটিই একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

খবরে বলা হয়েছে, আটক এসব সাংবাদিক মিয়ানমারের বিভিন্ন শহরে সামরিক সরকারবিরোধী বিক্ষোভের খবর সংগ্রহের জন্য মাঠে কর্মরত ছিলেন। সেভেন ডে নিউজের প্রধান সম্পাদক কো আহর মাহন বলেন, সাংবাদিকরা শুধু তাদের দায়িত্ব পালন করছেন। তারা বিক্ষোভ করছেন না। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের আটক করা গ্রহণযোগ্য নয়।

ইরাবতীর খবরে উল্লেখ করা হয়েছে, বিক্ষোভের খবর প্রচারের কারণে ১৪ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত মোট ২৫ জন সাংবাদিককে আটক করেছে জান্তা সরকার। এর মধ্যে সোমবার ১০ জনকে আটক করা হয়।

রবিবার রক্তক্ষয়ী সহিংসতার পর সোমবার সকাল থেকে ফের রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। ভিডিও লিংকে আদালতের শুনানিতে দেশটির সর্বশেষ নির্বাচনে জয়ী দলের নেতা অং সান সু চিকে হাজির করা হয়েছে। একই সঙ্গে ইয়াঙ্গুনে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ব্যবহার করেছে।

মিয়ানমারে ২৮ ফেব্রুয়ারির বিক্ষোভে সরকারি বাহিনীর গুলিতে অন্তত ১৮ জন নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্কসহ বিভিন্ন দেশ সহিংসতার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ