তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার রাক্কা শহরে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করেছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।
রবিবার সূত্রটি জানায়, নতুন এই ঘাঁটিতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এই ব্যবস্থা দিয়ে মনুষ্যবিহীন আকাশযানের হুমকি মোকাবিলা করা সম্ভব হবে।
তুরস্কের নতুন এই ঘাঁটিটি আন্তর্জাতিক সড়ক এমফোর হাইওয়ের পাশে অবস্থিত।
সম্প্রতি সিরিয়ায় চারটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে তুরস্ক।
এদিকে, রুশ সেনাবাহিনী ও সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) তাবকা বিমানবন্দর দিয়ে নতুন সেনা নিয়ে এসেছে। আইন ইসসা জেলায় থাকা সেনাদের স্থলাভিষিক্ত করবে তারা।









