১২ দেশে ভ্রমণ নিষিদ্ধ করলো পাকিস্তান

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০২১, ১৯:২৭আপডেট : ২১ মার্চ ২০২১, ১৯:২৭

করোনাভাইরাসে সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে ১২ টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। এসব দেশের মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, রুয়ান্ডা ও তাঞ্জানিয়া। রবিবার দেশটিতে করোনায় নতুন সংক্রমিত হয়েছে ৩ হাজার ৬৬৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৬ হাজার ৮০২। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এখবর জানিয়েছে।

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) করোনার সংক্রমণ বাড়ছে এমন ১২টি দেশকে ক্যাটাগরিতে রেখে নতুন তালিকা প্রকাশ করেছে। দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ার পর এই তালিকা প্রকাশ করা হয়।

২৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই ১২টি দেশের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ক্যাটাগরি সি তে থাকা দেশগুলো হলো, বতসোয়ানা, ব্রাজিল, কলম্বিয়া, কমোরস, ঘানা, কেনিয়া, মোজাম্বিক, পেরু, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, তাঞ্জানিয়া ও জাম্বিয়া।

 সিএএ জানায়, এসব দেশ থেকে পাকিস্তানে আসা একেবারেই বন্ধ থাকবে। এমনকি পাকিস্তানি পাসপোর্টধারীরাও এই সময়ের মধ্যে ফিরে আসতে পারবেন না।

শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। চীনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার দু’দিনের মাথায় তারা আক্রান্ত হলেন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের