দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারে নেতৃত্ব দেবে বাংলাদেশ-ভারত: বিশ্ব ব্যাংক

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০২১, ১৩:৩৩আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৩:৫৩

করোনা মহামারির মধ্যে বিশ্বের অন্য দেশগুলোর মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোকেও নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। এ সময়ের মধ্যে বৈষম্য বৃদ্ধি এবং শিক্ষার সুযোগ কমে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। তবে বিশ্ব ব্যাংক বলছে, বাংলাদেশ ও ভারতের নেতৃত্বে এ অঞ্চলের অর্থনৈতিক গতি ফেরানো সহজ হবে। ৩১ মার্চ বুধবার ‘সাউথ এশিয়ান ইকোনমিকস বাউন্স ব্যাক বাট ফেস ফ্রাজিল রিকভারি’ শীর্ষক এক প্রতিবেদনে এমন মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি। 

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে যেখানে এই অঞ্চলে ৫ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল সেখানে চলতি বছর এই অঞ্চলে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে। অর্থনীতির এই অগ্রগতি বা সম্প্রসারণ চালিত হবে মূলত বাংলাদেশ ও ভারত কর্তৃক। এটি ২০২২ সাল নাগাদ দক্ষিণ এশিয়াকে তার ঐতিহাসিক প্রবৃদ্ধির হার ফিরে পেতে সহায়তা করবে।

লকডাউন ও অন্যান্য বিধিনিষেধের মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবিলায় সাফল্য এবং আর্থিক নীতির সমন্বয় এই অঞ্চলের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিকে উন্নত করতে সহায়তা করেছে। তবে অর্থনীতির পুনরুদ্ধারের বিষয়টি এখনও নাজুক রয়ে গেছে। এতে দীর্ঘমেয়াদী ঝুঁকি রয়েছে।

করোনা মহামারি এখনও নিয়ন্ত্রণের বাইরে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টিং স্কফার। তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর আরও অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল ভবিষ্যতের ভিত্তি স্থাপনের জন্য তাদের টিকাদান কর্মসূচি আরও জোরদার করা এবং নিজেদের দুর্লভ সম্পদগুলোকে প্রজ্ঞার সঙ্গে বিনিয়োগ করতে হবে।’

হার্টিং স্কফার বলেন, ‘স্কুল বন্ধের মতো মহামারি নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রভাব কয়েক বছরের মধ্যে স্পষ্ট না-ও হতে পারে। শিক্ষার অ্যাক্সেসের অভাব পড়াশোনার ক্ষতিকে আরও বাড়িয়ে তুলতে পারে। এর পেছনে দক্ষিণ এশিয়াকে বড় অঙ্কের তহবিল খরচ করতে হতে পারে।‌‌’

এই অঞ্চলে আনুমানিক ৫৫ লাখ শিশু স্কুল ছাড়তে শুরু করেছে বলেও জানান তিনি। তবে রেমিটেন্সের কল্যাণে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি আগের পূর্বাভাসের তুলনায় বাড়তে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিশ্ব ব্যাংক। সূত্র: ব্লুমবার্গ।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ