সু চির বিরুদ্ধে নতুন মামলা

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২১, ০৯:৪২আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৪:৫৬
image

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নির্বাচিত নেতা অং সান সু চির বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের অভিযোগ এনে নতুন মামলা দায়ের করেছে সেনা সরকার। বৃহস্পতিবার তার আইনজীবী জানিয়েছেন, উপনিবেশিক আমলের এই আইনে দায়ের করা মামলাটিতে তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি সু চির নির্বাচিত সরকার উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারের রাজপথে প্রতিদিনই বিক্ষোভ চলছে। অভ্যুত্থানের পরেই সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বহু নেতাকে আটক করে রাখা হয়েছে। সু চির বিরুদ্ধে এর আগে অবৈধভাবে রেডিও আমদানি ও করোনা সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে মামলা হয়েছে। আর এবারে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগ আনা হলো।

সু চির আইনজীবী খিন মং জাও জানান, প্রায় এক সপ্তাহ তার মন্ত্রিসভার তিন ক্ষমতাচ্যুত সদস্য এবং আটক হওয়া অস্ট্রেলিয়ান অর্থনৈতিক উপদেষ্টা সিন টার্নেলের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের অভিযোগে মামলা দায়ের হয়। দুই দিন আগে এই মামলায় সু চিকে যুক্ত করার কথা জানতে পারেন তার আইনজীবী। এই আইনে দণ্ডিত হলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার।

ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৪৩ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থাটি বলছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে দুঃস্বপ্নের মতো পরিস্থিতি চলছে। স্থানীয় একটি পর্যবেক্ষক গ্রুপের হিসেব অনুযায়ী দেশটির বিক্ষোভে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৩৬ জন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা