ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মার্কিন পরিকল্পনা ইরানের প্রত্যাখ্যান

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০২১, ২১:৪৯আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২১:৪৯

ইরানের ওপর থেকে ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে তেহরান তা প্রত্যাখ্যান করেছে। পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের এ সংক্রান্ত বিবৃতির প্রতিক্রিয়ায় ইরান এ অবস্থানের কথা জানিয়েছে। ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম প্রেস টিভির বরাতে এখবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল উপস্থিত ছিলেন। এছাড়া চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ব্রিটেন ও ইরানের প্রতিনিধিরা এতে অংশ নেন। যৌথ কমিশনের পরবর্তী বৈঠক মঙ্গলবার ভিয়েনায় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়।

ইরানের একটি সূত্র জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশ অনুসারে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা হলেই কেবল ইরান পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করবে।

সূত্রটি আরও জানায়, পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশন ধাপে ধাপে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে পরিকল্পনা এগিয়ে নেওয়ার কথা বলছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ আলোচনার যে কথা বলা হচ্ছে ইরান তা মানবে না। পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোর সবই প্রত্যাহার করতে হবে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সরকারের একটি প্রতিনিধি দলের বৈঠকে বলেছেন, যুক্তরাষ্ট্র যেমন কোনও আলোচনা ছাড়াই ২০১৮ সালে তেহরানের বিরুদ্ধে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে তেমনি এখন আলোচনা ছাড়াই তা প্রত্যাহার করতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ছাড়া আমেরিকার সঙ্গে তেহরানের কোনও আলোচনা হবে না।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম