ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ী করে তোপের মুখে ইমরান খান

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২১, ২১:০৩আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২১:০৩

সম্প্রতি টেলিভিশনে লাইভ প্রচারিত একটি সাক্ষাৎকারে অক্সফোর্ড-শিক্ষিত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ী করেছেন। তার এই মন্তব্যের পর পাকিস্তানে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, ধর্ষণের সংখ্যা বৃদ্ধি ইঙ্গিত দেয় যেকোনও সমাজে অশ্লীলতা বেড়ে যাওয়ার পরিণতি। সমাজে নারীদের ধর্ষণের ঘটনা অনেক দ্রুত বাড়ছে। সাক্ষাৎকারে প্রলুব্ধ করা এড়াতে নারীদের পর্দা করার আহ্বান জানিয়েছেন তিনি।

ইমরান খান বলেন, পর্দার মূল বিষয় হলো প্রলুব্ধ করা থেকে বিরত থাকা। সবার তা অস্বীকার করার ইচ্ছাশক্তি থাকে না।

এক সময়ের এই ক্রিকেট তারকা জানান, সত্তর দশকে যুক্তরাজ্যে তিনি যখন ক্রিকেট খেলতে গিয়েছিলেন তখন যৌনতা, মাদক ও রক এন রোল সংস্কৃতি ছড়িয়ে পড়ছিল। যা সরাসরি তাদের পরিবারকে প্রভাবিত করেছে।

অথচ এই ইমরান খানই ক্রিকেটার প্লেবয় হিসেবে যুক্তরাজ্যে খ্যাতি অর্জন করেছিলেন। ব্যক্তি জীবনে দুই স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে।

সমাজে অশ্লীলতার জন্য বিবাহবিচ্ছেদের হার ৭০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে বলে দাবি করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন, ভারতীয় চলচ্চিত্র শিল্প হলিউডের অনুকরণ করা শুরুর পর থেকে ভারতেও একই পরিস্থিতি বিরাজ করছে।

ইমরান খানের এমন মন্তব্যের পর পাকিস্তানের মানবাধিকার কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, এতে তারা হতবাক হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই মন্তব্য শুধু যে কেন ও কীভাবে ধর্ষণ ঘটছে সেটি সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করা হয় তা কিন্তু নয়, এর মধ্য দিয়ে ধর্ষণের শিকার নারীদের ওপর দায় বর্তানো হয়।

দেশটির অ্যাক্টিভিস্ট ও রাজনীতিকরা ইমরান খানের মন্তব্যকে প্রকৃত পক্ষে ভুল, সংবেদনশূন্য ও বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে তারা বলেছেন, ধর্ষণের দায় একমাত্র ধর্ষকের এবং যে ব্যবস্থা ধর্ষককে সুযোগ দেয়। এর মধ্যে রয়েছে ইমরান খানের মন্তব্য যে সংস্কৃতিকে প্রশ্রয় দিচ্ছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের