নিহতের সংখ্যা ছাড়ালো ৬০০

মিয়ানমারে দেশি বন্দুক, আগুনবোমা দিয়ে প্রতিরোধে নেমেছে বিক্ষোভকারীরা

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০২১, ১৯:৪০আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৯:৪০

মিয়ানমারের জান্তাবিরোধী বিক্ষোভকারীরা দেশীয় বন্দুক ও আগুনবোমা নিয়ে নিরাপত্তাবাহিনীর মোকাবিলা করছেন। বৃহস্পতিবারও দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তাবাহিনীর অভিযানে প্রতিবাদকারীরা তা প্রতিরোধ করেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এদিন বিভিন্ন অঞ্চলে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, দিনের শুরুতে ছয় ট্রাক সেনা মোতায়েন করা হয়েছিল তাজে নামের শহরে। বিক্ষোভকারীরা দেশীয় আগ্নেয়াস্ত্র ও আগুনবোমা দিয়ে প্রতিহত করার চেষ্টা করলে আরও পাঁচ ট্রাক সেনা মোতায়েন করা হয়। সংঘর্ষ অব্যাহত থাকলেও ১১ বিক্ষোভকারী নিহত ও ২০ জন আহত হন। তবে সেনা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর জান্তাবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশটিতে নিহত বিক্ষোভকারীর সংখ্যা ছিল ৫৯৮।

বুধবার তাজে শহরের নিকটবর্তী কালেতে একই ধরনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছিলেন। এখানে নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাজা গুলি, গ্রেনেড ও মেশিনগান নিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালায়।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান