পাকিস্তানে ৬ পুলিশ সদস্যকে জিম্মি করলো নিষিদ্ধ ঘোষিত টিএলপি

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২১, ২২:১৬আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:১৬

পাকিস্তানের কট্টরপন্থী ইসলামি গোষ্ঠী তেহরিক-ই-লাব্বায়েক পাকিস্তান (টিএলপি)-এর সমর্থকরা ছয় পুলিশ সদস্যকে জিম্মি করেছে। রবিবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। টিএলপি নেতাকে গ্রেফতারের ঘটনায় টানা বিক্ষোভের মধ্যে এই ঘটনা ঘটলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

টিএলপি'র পক্ষ থেকে পাকিস্তান সরকারকে ২০ এপ্রিলের মধ্যে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আলটিমেটাম দেওয়া হয়েছে। মহানবী (সা.) এর কার্টুন প্রকাশের জের ধরে তারা এই দাবি তুলেছে। এই ঘটনায় টিএলপির নেতাকে গ্রেফতার করা হয়। এতে দেশজুড়ে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় অন্তত চারজন নিহত, শতাধিক আহত ও কয়েক হাজারকে গ্রেফতার করা হয়। সহিংসতা চালানোর অভিযোগে টিএলপিকে নিষিদ্ধ করে পাকিস্তান।

লাহোর পুলিশের মুখপাত্র আরিফ রানা জানান, জিম্মি করা ছয়জনের মধ্যে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা ও আধা সামরিক বাহিনীর দুই সদস্য রয়েছেন।

রানা বলেন, টিএলপি কর্মীদের দুটি তেলের ট্যাংকার রয়েছে। এগুলোতে কয়েক হাজার লিটার পেট্রোল ভর্তি আছে। নিরাপত্তাবাহিনীর কর্মকর্তাদের লক্ষ্য করে তারা পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ করছে। মাঝে মাঝে গুলিও ছুড়ছে। এতে ১১ কর্মকর্তা আহত হয়েছেন।

টিএলপি মুখপাত্র শফিক আমিনি জানান, রবিবার পুলিশ তাদের চার সমর্থককে হত্যা করেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

গত সপ্তাহে টিএলপি নিষিদ্ধ হওয়ায় সংগঠনটির কোনও খবর প্রকাশ করছে না পাকিস্তানের সংবাদমাধ্যম। এছাড়া সংঘর্ষস্থলে রবিবার মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।

টিএলপির প্রধান কার্যালয় অভিমুখী লাহোরের চক ইয়াতিমকাহান এলাকার সবগুলোর রাস্তা বন্ধ রয়েছে।

এর আগে শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, টিএলপিকে নিষিদ্ধ করা হয়েছে কারণ তারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে জনগণ ও আইন-শৃঙ্খলাবাহিনীর ওপর সহিংসতা ও হামলা চালাচ্ছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান