জিম্মি করা ১১ পুলিশকে মুক্তি দিলো পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত টিএলপি

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০২১, ১৭:১৬আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৭:১৬
image

পাকিস্তানে ফ্রান্সবিরোধী বিক্ষোভের সময় নিষিদ্ধ ঘোষিত কট্টরপন্থী ইসলামি গোষ্ঠী তেহরিক-ই- লাব্বাইক (টিএলপি) পার্টির হাতে জিম্মি হওয়া ১১ পুলিশ সদস্য মুক্তি পেয়েছেন। সোমবার পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন ভোরে তারা মুক্তি পেয়েছেন।

টিএলপি'র পক্ষ থেকে পাকিস্তান সরকারকে ২০ এপ্রিলের মধ্যে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আলটিমেটাম দেওয়া হয়েছে। মহানবী (সা.) এর কার্টুন প্রকাশের জের ধরে তারা এই দাবি তুলেছে। এই ঘটনায় টিএলপির নেতাকে গ্রেফতার করা হয়। এতে দেশজুড়ে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় অন্তত চারজন নিহত, শতাধিক আহত ও কয়েক হাজারকে গ্রেফতার করা হয়। সহিংসতা চালানোর অভিযোগে টিএলপিকে নিষিদ্ধ করে পাকিস্তান।

লাহোরে সহিংস বিক্ষোভের গত রবিবার ১১ পুলিশ সদস্যকে জিম্মি করে টিএলপি সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পুলিশ সদস্যদের রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত চেহারা দেখা যায়। কারো কারো মাথায় ব্যান্ডেজও দেখা যায়। এসব ভিডিওকে আসল বলে নিশ্চিত করে পুলিশ।

সোমবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন, টিএলপি’র সঙ্গে দর কষাকষির পর ভোরে পুলিশ সদস্যরা মুক্তি পেয়েছেন। ওই পুলিশ সদস্যদের লাহোরের একটি মসজিদে আটক রাখা হয়। তবে এখনও ওই মসজিদে টিএলপি সমর্থকেরা অবস্থান করছেন। আর তা ঘিরে রেখেছে পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ আহমেদ বলেন, ‘টিএলপি’র সঙ্গে আলোচনা শুরু হয়েছে; প্রথম দফা সফলভাবে শেষ হয়েছে। জিম্মি রাখা ১১ পুলিশকে মুক্তি দিয়েছে।’ সোমবার আরও পরের দিকে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে। যদিও কোন ইস্যুতে সেই আলোচনা হবে তা এখনও স্পষ্ট নয়।

/জেজে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ