পাকিস্তান থেকে ১৫ কূটনীতিককে ডেকে পাঠালো ফ্রান্স

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০২১, ১৮:০৬আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৮:০৬
image

সহিংস বিক্ষোভের জেরে পাকিস্তান থেকে ১৫ জন কূটনীতিককে ডেকে পাঠিয়েছে ফ্রান্স। সোমবার ফরাসি সংবাদপত্র লা ফিগারো জানিয়েছে এই কূটনীতিকেরা ইতোমধ্যেই প্যারিস ফিরে গেছেন, নাকি আগামী কয়েক দিনের মধ্যেই ফিরে যাবেন। এসব কূটনীতিকেরা মূলত সেক্রেটারি এবং বিভিন্ন বিভাগীয় প্রধানদের সহযোগী।

নিষিদ্ধ ঘোষিত কট্টরপন্থী ইসলামি গোষ্ঠী তেহরিক-ই- লাব্বাইক (টিএলপি)এর পক্ষ থেকে পাকিস্তান সরকারকে ২০ এপ্রিলের মধ্যে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আলটিমেটাম দেওয়া হয়েছে। মহানবী (সা.) এর কার্টুন প্রকাশের জের ধরে তারা এই দাবি তুলেছে। এই ঘটনায় টিএলপির নেতাকে গ্রেফতার করা হয়। এতে দেশজুড়ে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় অন্তত চারজন নিহত, শতাধিক আহত ও কয়েক হাজারকে গ্রেফতার করা হয়। সহিংসতা চালানোর অভিযোগে টিএলপিকে নিষিদ্ধ করে পাকিস্তান।

গত বৃহস্পতিবার ফ্রান্স সরকার পাকিস্তানে অবস্থানে অবস্থানরত নিজেদের নাগরিক ও কোম্পানিগুলোকে দেশটি ছাড়ার নির্দেশ দেয়। ফরাসি নাগরিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানে ফরাসি স্বার্থে মারাত্মক হুমকির কারণে ফরাসি নাগরিক ও ফরাসি কোম্পানিগুলোকে সাময়িকভাবে দেশটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এমন প্রেক্ষাপটে ফরাসি নাগরিকদের ফেরত আনার নির্দেশের কারণে ইসলামাবাদ ও প্যারিসের মধ্যে দ্রুত সম্পর্কের অবনতি হওয়ার ইঙ্গত পাওয়া যাচ্ছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রনের সরকার বিদ্রুপাত্মক ম্যাগাজিন শার্লি হেবদো’র পক্ষ নেওয়ার পর পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে।

কট্টরপন্থী ইসলামি উগ্রবাদিদের সঙ্গে কোনও সমঝোতা হবে না বলে ইঙ্গিত দেওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও শার্লি হেবদো’র কঠোর সমালোচনা করেন। মহানবী (সা) এর কার্টুন পুনরায় প্রকাশ করে পত্রিকাটি ইচ্ছাকৃত উস্কানি দিয়েছে বলে দাবি করেন ইমরান খান।

লা ফিগারো জানিয়েছে কূটনীতিক প্রত্যাহারের মাধ্যমে ফ্রান্স সরকার সংকটের গভীরতা স্বীকার করে নিয়েছে। ২০০৮ সালে পাকিস্তানে ঘন ঘন সন্ত্রাসী হামলার সময়েও ফ্রান্স এই ধরনের সিদ্ধান্ত নেয়নি।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ