কাবুল দূতাবাস কর্মীদের আফগানিস্তান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২১, ১৯:০২আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৯:০২
image

কাবুল দূতাবাসে কর্মরত আবশ্যিক নয় এমন কর্মীদের আফগানিস্তান ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ক্রমবর্ধমান হুমকির কথা উল্লেখ করে এই নির্দেশ দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ মাসের শুরুর দিকে এক ঘোষণায় জানান, আগামী ১১ সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। আগামী ১ মে থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে বলেও জানান তিনি। এই দুই সপ্তাহের মাথায় দূতাবাস কর্মীদের আফগানিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হলো।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক ভ্রমণ উপদেশে বলা হয়েছে, অন্য কোনও জায়গা থেকে কাজ চালাতে পারে এমন কর্মীদের আফগানিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাবুলে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত রস উইলসন বলেছেন, কাবুলে ক্রমবর্ধমান সহিংসতা এবং হুমকির প্রেক্ষিতে পররাষ্ট্র দফতর এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, অল্প সংখ্যক কর্মী সরিয়ে নেওয়া হবে আর দূতাবাসের কার্যক্রমও সচল থাকবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, ‘আফগানিস্তানে দূতাবাস সচল থাকবে। সেখানে সামান্য কয়েকজন সেনা থাকবেন দূতাবাসের সুরক্ষার জন্য।’

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম