কাবুলে স্কুলের কাছে বোমা হামলায় নিহত অন্তত ২৫

বিদেশ ডেস্ক
০৮ মে ২০২১, ২২:৩৮আপডেট : ০৮ মে ২০২১, ২২:৩৮

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি উচ্চ মাধ্যমিক স্কুলের কাছাকাছি এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। শনিবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কাবুল থেকে বিবিসির প্রতিনিধি জানান, শনিবার শিক্ষার্থীরা স্কুল ভবন থেকে বের হওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাস্তায় শিক্ষার্থীদের ব্যাগ পড়ে আছে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আহতদের বেশিরভাগই মেয়ে।

তাৎক্ষণিকভাবে হামলাটির দায় কোনও গোষ্ঠীর পক্ষ থেকে স্বীকার করা হয়নি।

কাবুলের দাশত-এ-বারচি এলাকাটিতে অনেক শিয়া মতালম্বী বাস করেন। প্রায়ই সুন্নি জঙ্গিদের হামলার শিকার হন তারা।

প্রায় এক বছর আগে স্থানীয় একটি হাসপাতালের প্রসূতি শাখায় হামলা হয়েছিল। ওই সময় ২৪ জন নারী ও শিশুর মৃত্যু হয়েছিল।

শনিবারের হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে জানা যায়নি। শহরের ওই অংশটিতে ঈদুল ফিতরের কেনাকাটায় মানুষের ব্যস্ততা ছিল। হামলাস্থলের কাছাকাছি থাকা সরকারি স্কুলটিতে ছেলে ও মেয়েরা পড়াশোনা করে।

টুইটারে আফগানিস্তানে নিয়োজিত ইউরোপীয় ইউনিয়ন মিশন জানায়, বালিকা স্কুলের শিক্ষার্থীদের হামলা লক্ষ্যবস্তু করায় এটি আফগানিস্তানের ভবিষ্যতের ওপর হামলা।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী