মিয়ানমারে লক্ষাধিক শিক্ষক বরখাস্ত

বিদেশ ডেস্ক
২৪ মে ২০২১, ১৫:০১আপডেট : ২৪ মে ২০২১, ১৫:০১

লক্ষাধিক স্কুল শিক্ষককে বরখাস্ত করেছে মিয়ানমারের কর্তৃপক্ষ। সামরিক অভ্যুত্থানবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার দেশটির শিক্ষক ফেডারেশনের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এমন সময়ে শিক্ষকদের এভাবে গণহারে বরখাস্ত করা হলো যার কিছুদিন পরে দেশটিতে শুরু হতে যাচ্ছে নতুন শিক্ষাবর্ষ।

জান্তা সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসাবে শিক্ষক ও অভিভাবকদের অনেকেই অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে স্কুল বয়কট করে আসছেন। আন্দোলনরত এসব শিক্ষককেই শনিবার বরখাস্ত করা হলো।

দুই বছর আগের হিসাব অনুযায়ী, মিয়ানমারে চার লাখ ৩০ হাজার শিক্ষক আছেন। এর মধ্যে শনিবার মোট এক লাখ ২৫ হাজার ৯০০ জনকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক ফেডারেশনের একজন সদস্য।

সমালোচকরা বলছেন, এই ঘোষণা যারা আন্দোলনে জড়িত তাদের ভয় দেখানো এবং কাজে ফিরতে চাপ দেওয়ার জন্য দেওয়া হতে পারে। কারণ এতো ব্যাপক সংখ্যক শিক্ষকদের বরখাস্ত করা হলে স্কুল কার্যক্রম বন্ধ হয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

রয়টার্সের পক্ষ থেকে এ ব্যাপারে জান্তা সরকারের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে সরকার পরিচালিত সংবাদপত্র, 'গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার' শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করতে শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছে।

/এমপি/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি