আর্মেনিয়ার ৬ সেনাকে আটক করেছে আজারবাইজান, সীমান্তে উত্তেজনা

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২১, ১৫:১০আপডেট : ২৮ মে ২০২১, ১৫:৫৮

আর্মেনিয়ার ছয় সেনা সদস্যকে আটক করেছে আজারবাইজান কর্তৃপক্ষ। উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। বিতর্কিত নাগোরনো-কারাবাখ সীমান্ত নিয়ে গত বছর দুই দেশের যুদ্ধের পর নতুন করে সীমান্তে উত্তেজনা বাড়ার মধ্যে সেনা আটকের ঘটনা ঘটলো।

আজারবাইজানের দাবি, আর্মেনিয়ার সেনারা কেলবাজার অঞ্চলের সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাদের আটক করা হয়। তবে আর্মেনিয়ার দাবি, তাদের সেনারা প্রকৌশল কাজে নিয়োজিত ছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত বছরের ২৭ সেপ্টেম্বর নতুন করে আবার শুরু হয়। হাজার হাজার মানুষের প্রাণহানির পর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।

সম্প্রতি আবারও উত্তেজনা বাড়ার ধারাবাহিকতায় বৃহস্পতিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে দাবি করা হয়, আর্মেনিয়ার সেনারা সীমান্ত এলাকায় মাইন বসানোর চেষ্টা করলে তাদের ঘিরে ফেলা হয়। পরে নিরস্ত্র করে তাদের বন্দি করা হয়।

তবে ওই সেনা সদস্যরা প্রকৌশলগত কাজ চালাচ্ছিল বলে জানিয়েছেন আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব সেনাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

এছাড়া আর্মেনিয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান আজারবাইজান সীমান্ত এলাকায় রাশিয়া বা অন্য কোনও দেশের পর্যবেক্ষক মোতায়েনের আহ্বান জানিয়েছেন। এই সীমান্ত এলাকায় উত্তেজনা চলছে বলেও জানান তিনি।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের