ফ্রি বার্গার না পেয়ে পাকিস্তান পুলিশের লঙ্কাকাণ্ড

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০২১, ২২:৪৫আপডেট : ১৪ জুন ২০২১, ২২:৪৫

বিনামূল্যে বার্গার না পেয়ে লঙ্কাকাণ্ড ঘটিয়েছে পাকিস্তানের একদল পুলিশ। বার্গার না পেয়ে দোকানের ১৯ কর্মচারীকে আটকে রাখেন তারা। ঘটনা এখানেই শেষ নয়, বার্গারের দোকান বন্ধও করে দেয় পুলিশ। এমন কর্মকাণ্ডে সমালোচনার মুখে পড়েছে দেশটির এই বাহিনী। ইতোমধ্যে ৯ পুলিশ সদস্যকে সাময়িক বরাখাস্ত করেছে প্রশাসন।

পাকিস্তানের লাহারে জনি অ্যান্ড জুগনি চেইন শপ। গত শনিবার রাতে ওই দোকানে আসেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। কিছুক্ষণের মধ্যেই কর্মীদের কাছে ফ্রিতে বার্গার চেয়ে বসেন। কর্মীরা আপত্তি জানাতেই গণ্ডগোল শুরু করে পুলিশ। একপর্যায়ে দোকানে বিক্রি বন্ধ করে দিয়ে তাদের সাত ঘণ্টার বেশি সময় আটকে রাখে।

এ বিষয়ে বার্গারের দোকান থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘ আমাদের রেস্টুরেন্টে এ রকম ঘটনা প্রথমবার ঘটেনি। তারা আমাদের কাছে বিনামূল্যে বার্গার চায়। এটি নিয়মতি চর্চা হয়ে দাঁড়িয়েছে। আমাদের হুমকি দেয় পুলিশ সদস্যরা'।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফুড চেইন জনি অ্যান্ড জুগনুর ভক্তরা পুলিশের তীব্র সমালোচনা করে। নড়েচড়ে বসেছে প্রশাসন। এক টুইট বার্তায় প্রাদেশিক পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইনাম গনি জানিয়েছেন, এ ঘটনায় জড়িত থাকায় রোববার লাহোর পুলিশের ৯ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

পাকিস্তানের পুলিশের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। এমন অভিযোগে সম্প্রতি পাঞ্জাব প্রদেশের পুলিশ বাহিনীকে সংস্কারের ডাক দিয়েছেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।ফ্রি বার্গার না পেয়ে পাকিস্তান পুলিশের লঙ্কাকাণ্ড

/এলকে/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী