যুক্তরাষ্ট্র-চীনের উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগরে রণতরী

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০২১, ১৭:১৩আপডেট : ১৫ জুন ২০২১, ১৭:১৩

দক্ষিণ চীন সাগরে নিজেদের শক্তির জানান দিতে ইউএসএস রোনাল্ড রিগান বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রণতরীটির সঙ্গে মিসাইল বিধ্বংসী অত্যাধুনিক সরঞ্জামও রয়েছে। নিয়মিত মহড়ার অংশ হিসেবেই জাহাজটিকে পাঠানোর কথা জানিয়েছে মার্কিন নৌ বাহিনী। ওয়াশিংটন-বেইজিং-এর উত্তেজনার মধ্যেই বিতর্কিত অঞ্চলে এমন পদক্ষেপ নিলো।

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে ওই অঞ্চলের শান্তি বা স্থিতিশীলতা বাড়তে সহায়তা করবে না বলে আপত্তি জানিয়েছে বেইজিং। এদিকে মঙ্গলবার (১৫ জুন) মার্কিন নৌ বাহিনী বিবৃতিতে জানিয়েছে, অবস্থান করা জাহাজটি সামুদ্রিক সুরক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ’।

গত কয়েক বছর ধরে দক্ষিণ চীন সাগরে বেইজিং নিজেদের শক্তি বৃদ্ধি করে চলছে। সেখানে একটি কৃত্রিম দ্বীপ এবং বিমান ঘাঁটিও তৈরি করেছে। শুধু তাই নয় সেখানে সামরিক উপস্থিতির বৃদ্ধির পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জাম বসিয়েছে।

মৎস্য সম্পদসহ খনিজ আহরণের গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর দিয়ে বছরে প্রায় ৫ লাখ কোটি ডলারের পণ্য পরিবহন হয়ে থাকে। পুরো সমুদ্রপথকে নিজেদের অঞ্চল বলে দাবি করে চীন। তবে আরও কয়েকটি দেশও ওই অঞ্চলের ওপর সার্বভৌমত্ব দাবি করে। দেশগুলো হচ্ছে মালয়েশিয়া,ব্রুনাই,ইন্দোনেশিয়া, তাইওয়ান, ফিলিপাইন ও ভিয়েতনাম। তারা। চীনের দখলে থাকলেও প্যারাসেল এবং স্প্রাটলি দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে আসছে ভিয়েতনাম এবং ফিলিপাইন। স্কারবারা চর নামে সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি চরের মালিকানা নিয়ে চীন ও ফিলিপাইনের বিরোধ বহুদিনের।

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে মালিকানা দাবি না করলেও আন্তর্জাতিক সমুদ্রপথ হিসেবে দক্ষিণ চীন সাগরে নিজেদের সামরিক উপস্থিতি ধরে রাখতে চায় দেশটি। আর নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সে তৎপরতা আরও জোরালো করেছে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম