টিকা না নিলে জেলে পাঠানোর হুমকি

বিদেশ ডেস্ক
২২ জুন ২০২১, ১৬:৫৬ আপডেট : ২২ জুন ২০২১, ১৬:৫৬
image

করোনাভাইরাসের টিকা না নিতে অস্বীকৃতি জানালে কারাগারে পাঠানোর হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে নিজেদের সীমান্তে হাই এলার্ট জারি করেছে দেশটির সরকার। এমন অবস্থায় সোমবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত মার্চে করোনাভাইরাসের টিকাদান শুরু করে ফিলিপাইন। তবে দেশটির বেশ কিছু কেন্দ্রে টিকাদানের হার খুব ধীর বলে জানা যাচ্ছে। যদিও ফাইজার/বায়োএনটেকের টিকার সীমিত সরবরাহ নিয়ে দেশটিতে অসন্তোষ দেখা গেছে।

টিকা নিতে অনীহা প্রকাশকারীদের নিয়ে চরম হতাশা প্রকাশ করেন প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। তিনি তাদের শুকরের টিকা দিয়ে দেওয়ার হুমকি দেন। বলেন, এরা সব একগুঁয়ে। ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, ‘যে কোনও একটা বেছে নিতে পারেন: টিকা নিন না হলে আমি কারাগারে পাঠাবো।’ টিকা নিতে অনীহা প্রকাশকারীদের দেশ ছেড়ে ভারত কিংবা যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি।

মহামারির মধ্যে লকডাউনের বিধিনিষেধ অমান্যকারীদের গুলি করার হুমকি দিয়েছিলেন দুয়ার্তে। ওই হুমকির পর বিধিনিষেধ ভঙ্গকারী কয়েকজনকে গুলি করে হত্যার খবরও সামনে এসেছে।

ভ্যাকসিন ট্রাকার হার্ড ইমিউনিটি পিএইচ-এর হিসাব অনুযায়ী, ফিলিপাইনের ১১ কোটি জনসংখ্যার মাত্র ১.৯৫ শতাংশ সোমবার পর্যন্ত পূর্ণ টিকা নিয়েছে। পৃতক এক রিপোর্টে দেশটির সরকার সোমবার রাতে জানিয়েছে, এখন পর্যন্ত ৮৪ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। অন্তত ৬২ লাখ মানুষ প্রথম ডোজ গ্রহণ করেছে আর ২১ লাখ মানুষ দুই ডোজ পূর্ণ করেছে।

সোমবার পর্যন্ত ফিলিপাইনে ১৩ লাখ করোনা আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছে। এর মধ্যে সক্রিয় রোগী রয়েছে প্রায় ৫৬ হাজার। মৃত্যু হয়েছে ২৩ হাজার সাতশ’ মানুষের।

/জেজে/
সম্পর্কিত
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
জাপানে মূল্যস্ফীতি বাড়ার আভাস
সর্বশেষ খবর
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত