ইন্দোনেশিয়ায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০২১, ১৮:৪৫আপডেট : ২৭ জুন ২০২১, ১৮:৪৬

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে। শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ হাজার ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে একদিনে করোনা শনাক্তের ঘটনা এটিই সর্বোচ্চ।

দক্ষিণপূর্ব এশিয়ার মধ্যে ইন্দোনেশিয়ায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে সম্প্রতি দৈনিক সংক্রমণের সংখ্যা সাময়িকভাবে প্রায় দুই হাজার ৪০০-তে নেমে এসেছিল। তবে এ মাসের গোড়ার দিক থেকে সেটি আবারও বাড়তে শুরু করে। এর ধারাবাহিকতায় শনিবার একদিনে এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ ২১ হাজার ৯৫ জনের করোনা শনাক্ত হয়।

কর্তৃপক্ষের ধারণা, মে মাসে টানা কয়েকটি ছুটির দিনে বেড়ে যাওয়ায় লোকজনের মধ্যে ভ্রমণের প্রবণতা বেড়েছে। এতে করে সংক্রমণও বেড়ে গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে করোনার অধিক সংক্রামক স্ট্রেইন হিসেবে পরিচিত ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টও শনাক্ত হয়েছে। কোভিডের এই বাড়বাড়ন্তে চাপে পড়েছে ইন্দোনেশিয়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থা। রাজধানী জাকার্তায় কোভিড-১৯ রোগীর জন্য সংরক্ষিত হাসপাতাল শয্যাগুলোর ৯০ শতাংশ ইতোমধ্যেই পূর্ণ হয়ে গেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে। সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক