টিকটক ভিডিও দেখে পোষা সিংহ আটক

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০২১, ১২:০০আপডেট : ২৮ জুন ২০২১, ১২:০০
image

সামাজিক যোগাযোগমাধ্যমে আদর ও গোসল করানোর ভিডিও প্রকাশ করার পর একটি পোষা সিংহ আটক করেছে কম্বোডিয়ার কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, এক চীনা নাগরিক এই প্রাণীটি আমদানি করে একটি ভিলায় রেখে লালন-পালন করছিলো। টিকটকে ভিডিও দেখার পর ৭০ কেজি ওজনের সিংহটির বিষয়ে গত এপ্রিলে তদন্ত শুরু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত এপ্রিলে ভাইরাল হয়ে যাওয়া একটি টিকটক ভিডিওতে দেখা যায় একটি সিংহকে আদর করে স্নান করিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। ভিডিওটি ভাইরাল হওয়ায় তা প্রশাসনের নজরে পড়ে। এভাবে কোনও বন্য প্রাণীকে বন্দি করে রাখা বেআইনি। ফলে শুরু হয় সিংহের মালিককে খোঁজা।

কম্বোডিয়ার পরিবেশ মন্ত্রণালয়ের মুখপাত্র নেথ হিকত্রা ব‌লেন,  ‘এভাবে বন্য প্রাণীকে পোষ্য হিসেবে রাখার কোনও অধিকার কারও নেই।’

প্রাণী উদ্ধারকারী বেসরকারি সংস্থা ওয়াইল্ডলাইফ অ্যালায়েন্স এক ফেসবুক পোস্টে জানিয়েছে, যে বাড়িটি থেকে প্রাণীটি আটক করা হয়েছে সেটির পরিবেশ কোনও বণ্যপ্রাণীর জন্য উপযুক্ত নয়। ওই পোস্টে আরও জানানো হয়েছে, ‘সিংহটির ছেদন দাঁত এবং এর থাবার নখর ভেঙে দেওয়া হয়েছে। যাতে সিংহটির জীবন যাপনের মান নাটকীয়ভাবে কমে গেছে।’

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম