জাপানে ভূমিধসে নিখোঁজ বেড়ে ৮০, উদ্ধার তৎপরতায় সেনা

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০২১, ১৯:৩৫আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৯:৩৫

জাপানের আতামি শহরে মৌসুমি বর্ষণের ফলে ভূমিধসে এখন পর্যন্ত ৮০ জনের কোনও সন্ধান পাওয়া যায়নি। ভূমিধসের ঘটনায় দু'দিন পেরিয়ে গেলেও ব্যাপক উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগ। আতামিতে টানা ভূমিধসে গুরুত্বপূর্ণ সড়ক এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

নিখোঁজদের মৃত অথবা জীবত পাওয়ার আশায় আতামি শহরের ভূমিধসের স্থানে অভিযান চালাচ্ছে প্রায় দেড় হাজার উদ্ধারকর্মী। কাদা মাটিতে উদ্ধারকাজ বেশ জটিল হয়ে পড়েছে। ভোগান্তি বাড়িয়েছে থেমে থেমে বৃষ্টি।

শনিবার টোকিও থেকে ৯০ কিলোমিটার দূরের এই শহরে ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস হয়। দেশটির এনএইচকে সংবাদমাধ্যমকে এক ভুক্তভোগী জানান, ‘আমার মা এখনও নিখোঁজ। এখনও ভাবতে পারছি এমন কিছু ঘটেছে’।

উদ্ধারকাজে গতি আনতে সোমবার (৫ জুলাই) বাড়ানো হয়েছে সংশ্লিষ্ট কর্মীদের। ফলে এদিন দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, কাদা মাটিতে চাপা পড়ে থাকা মানুষের মরদেহ দ্রুত উদ্ধার করতে চাই। এজন্য সেনা, পুলিশ, দমকলবাহিনীর সদস্যরাও এতে অংশ নিয়েছেন। প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে’।

শনিবার একটি পাহাড়ের ওপর থেকে প্রচণ্ড বেগে নেমে আসা কালো কাদা মাটির ঢলে ১৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

/এলকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি