তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ঘোষণা পাকিস্তানের

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০২১, ২২:৩০আপডেট : ০৬ জুলাই ২০২১, ২২:৩০

তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছে পাকিস্তান। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।

তিনি বলেন, বাণিজ্য, প্রতিরক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। আর এই ধরনের সহযোগিতার মাধ্যমে দুই দেশই লাভবান হতে পারে।

এর আগে সফররত তুর্কি সেনাবাহিনীর কমান্ডার জেনারেল উমিত দুনদার-এর সঙ্গে বৈঠকেও দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দেন পাকিস্তানের প্রেসিডেন্ট। তিনি বলেন, দুই ভ্রাতৃপ্রতীম দেশ দৃষ্টান্তমূলক সহযোগিতা উপভোগ করেছে। তবে বাণিজ্য ও প্রতিরক্ষা ক্ষেত্রে এটি আরও জোরদার করা প্রয়োজন।

দুই দেশের বিদ্যমান সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন পাকিস্তানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ইসলামাবাদ ও আঙ্কারার মধ্যে সামরিক প্রশিক্ষণ সহযোগিতা সংক্রান্ত চুক্তি পারস্পরিক সামরিক সহযোগিতাকে আরও জোরদার করবে।

তুরস্কের অর্থনৈতিক অগ্রগতি এবং মুসলিম বিশ্বের ঐক্যের ক্ষেত্রে ভূমিকা রাখায় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের ভূমিকারও প্রশংসা করেন আরিফ আলভি। সূত্র: ডেইলি সাবাহ।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের