করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছেন সু চি

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০২১, ১৮:২০আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৮:২০
image

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচি করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকার মধ্যেই সু চির টিকা গ্রহণের তথ্য সামনে এলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারের স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছে। দেশটির বহু চিকিৎসা কর্মী অভ্যুত্থানের প্রতিবাদে কর্ম বিরতি পালন করছেন।

মিয়ানমারে এখন পর্যন্ত ৩৫ লাখ ডোজ করোনার টিকা প্রয়োগ হয়েছে। এর মাধ্যমে দেশটির মাত্র ২.৮ শতাংশ মানুষ টিকার ডোজ পূর্ণ করতে সক্ষম হয়েছেন।

৭৬ বছর অং সান সু চি কবে টিকা গ্রহণ করেছেন বা তাকে কোন টিকা দেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আদালতে হাজির করা ছাড়া তাকে অবশ্য আর কোথাও দেখা যায়নি।

মঙ্গলবার মিয়ানমারে একদিনে রেকর্ড তিন হাজার ৬০২ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এর প্রভাব পড়েছে চীনের সীমান্তবর্তী শহর রুইলিতেও। শহরটিতে এক দিনেই ১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই বছরের শুরুতে ভারতের কাছ থেকে ১৫ লাখ ডোজ আর চীনের কাছ থেকে পাঁচ লাখ ডোজ উপহার পায় মিয়ানমার। বর্তমানে আরও বেশি টিকা সংগ্রহের চেষ্টা চালাচ্ছে দেশটি। সোমবার থেকে রাজধানী নেপিদোতে রেস্টুরেন্টে খাবার খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে আরও কিছু বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

/জেজে/
সম্পর্কিত
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি