বেশিরভাগ ব্রিটিশ সেনা আফগানিস্তান ছেড়েছে: বরিস জনসন

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০২১, ০৫:২৩আপডেট : ০৯ জুলাই ২০২১, ০৫:২৩

বেশিরভাগ ব্রিটিশ সেনা আফগানিস্তান ছেড়েছে। বাকিরাও শিগগিরই দেশে ফিরবে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের পার্লামেন্টে এমন তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ‘আফগানিস্তানে ন্যাটো মিশনে নিযুক্ত সব ব্রিটিশ সেনা এখন দেশে ফিরছে। আমি আমাদের প্রস্থানের সময়সূচি প্রকাশ করবো না, তবে পার্লামেন্টকে বলতে পারি যে আমাদের বেশিরভাগ কর্মী ইতোমধ্যে আফগানিস্তান ছেড়েছে।’

জার্মানির মতো অন্য ন্যাটো সদস্য দেশগুলো এরইমধ্যে তাদের সেনা প্রত্যাহারের কার্যক্রম সম্পন্ন করেছে বলে জানান বরিস জনসন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কিছু সময় পর আফগানিস্তানে মার্কিন সামরিক মিশনের ইতি টানার নতুন ডেটলাইন ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তানে মার্কিন সামরিক মিশনের পরিসমাপ্তি ঘটবে। একইসঙ্গে গৃহযুদ্ধের হাত থেকে দেশকে বাঁচাতে আফগান নেতাদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, জাতি গঠনের জন্য যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যায়নি। আফগানরাই তাদের দেশের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবে। আর আফগান সামরিক বাহিনী নিজেরাই তালেবানের অগ্রসর হওয়ার হাত থেকে দেশটিকে ধরে রাখতে পারবে।

জো বাইডেন বলেন, বিগত দুই দশকে তিন লাখ আফগান সেনাকে যুক্তরাষ্ট্র কর্তৃক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়েছে। তারা স্পষ্টতই সরকারকে ধরে রাখার ক্ষমতা রাখে। তবে প্রশ্ন হচ্ছে তারা ঐক্যবদ্ধভাবে এটি করবে কিনা। সূত্র: সিএনবিসি।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম