পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে চীনের ৯ প্রকৌশলী নিহত, বেইজিংয়ের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০২১, ১৬:৩৯আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৭:২৬

পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি বাসে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চীনের ৯ প্রকৌশলী ও দুই পাকিস্তানি সেনা সদস্যও রয়েছেন। প্রত্যন্ত অঞ্চলে যাত্রীবাহী বাসটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুর্গম অঞ্চলে বাসটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ বিষয়ে খাইবার পাখতুন প্রদেশের পুলিশ মহাপরিদর্শক মোয়াজ্জম জাহ আনসারী জানান, হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে। তবে বাসটিতে হামলা অথবা কোনও বোমা সংযুক্ত করা হয়েছিল কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি।

ঘটনার পরই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি অ্যাম্বুলেন্সও। হতাহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ৯ চীনা প্রকৌশলী রয়েছেন। তারা পাকিস্তানের অবকাঠামো উন্নয়ন কাজে সম্পৃক্ত ছিলেন।

সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিস্ফোরণে অনেক প্রাণহানি হয়েছে। এখনও এক চীনা প্রকৌশলী এবং পাকিস্তানের সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

হাজরা অঞ্চলের আরেক কর্মকর্তা রয়টার্সকে বলেন, বাসটিতে করে ৩০ চীনা প্রকৌশলী কোহিস্তানের দিকে যাচ্ছিল।

নিজ দেশের নাগরিকদের বাসে হামলার খবর পাওয়া মাত্রই নিন্দা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র ঝৌ লিজিয়ান বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এ ঘটনার দ্রুত স্বচ্ছ তদন্তেরও দাবি জানিয়েছে বেইজিং।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম