দোষী সাব্যস্ত হলেন হংকংয়ের বিতর্কিত আইনের প্রথম অভিযুক্ত

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০২১, ১৮:৩০আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৮:৩০
image

হংকংয়ের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে অভিযুক্ত প্রথম ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে আদালত। টোং ইং-কিট নামের এই ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্নতায় উস্কানি দেওয়া এবং মোটরসাইকেলে চড়ে সন্তাস করে বেড়ানো আর স্বাধীনতার দাবিতে পতাকা ওড়ানোর অভিযোগের প্রমাণ পেয়েছে আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৯ সালে আইনটি প্রণয়নের পর থেকে এখন পর্যন্ত একশ’রও বেশি মানুষকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। সমালোচকদের দাবি এই আইনের মাধ্যমে হংকংয়ের স্বায়ত্তশাসন খর্ব করা হয়েছে আর অ্যাক্টিভিস্টদের শাস্তি দেওয়া সহজ করা হয়েছে। অঞ্চলটিতে গণতন্ত্রপন্থীদের কয়েকটি ব্যাপক বিক্ষোভের পর আইনটি চালু করে চীন। বেইজিংয়ের দাবি অঞ্চলটিতে শান্তি বজায় রাখতে আইনটি চালু করা হয়।

মঙ্গলবারের দোষী সাব্যস্ত হওয়া টোং ইং-কিট যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন। তার দণ্ড পরে ঘোষণা করার কথা রয়েছে।

গত বছরের জুলাই মাসে আটক হন ২৪ বছর বয়সী টোং ইং-কিট। বিক্ষোভের সময় পুলিশ কর্মকর্তাদের মধ্য দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পর তাকে আটক করা হয়। ওই সময়ে তিনি হংকংয়ের স্বাধীনতার দাবিতে একটি পতাকা বহন করছিলেন।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান