আফগানিস্তানে জাতিসংঘ কার্যালয়ে হামলা, রক্ষী নিহত

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০২১, ২১:৫১আপডেট : ৩০ জুলাই ২০২১, ২১:৫১
image

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে জাতিসংঘের প্রধান কার্যালয়ে হামলা হয়েছে। শুক্রবার সরকারবিরোধীরা এই হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। হামলায় অন্তত এক জন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)।

জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, হেরাত শহরে তালেবানদের প্রবেশ ঠেকাতে আফগান নিরাপত্তা বাহিনীর লড়াই শুরুর কয়েক ঘণ্টা পর আক্রান্ত হয় তাদের আঞ্চলিক কার্যালয়। হামলায় রকেট চালিত গ্রেনেড ও বন্দুক ব্যবহৃত হয়েছে।

জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে হামলার পুরো চিত্র জানতে চায় তারা। এছাড়া সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

জাতিসংঘ কার্যালয়ে হামলা কারা চালিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হেরাতের সব কূটনৈতিক এলাকাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

উল্লেখ্য, বিগত ২৪ ঘণ্টায় তালেবানরা যে দুইটি প্রাদেশিক রাজধানীতে নতুন করে প্রবেশ করেছে তার একটি হেরাত। একদিন আগে বিদ্রোহীরা হেলমান্দ প্রদেশের রাজধানীতে প্রবেশ করে। আর সেখানে এখনও লড়াই চলছে। বেসামরিক নাগরিকেরা শহর ছেড়ে পালাচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের