এশিয়ার দুই দেশ সফরে যাচ্ছেন কমলা হ্যারিস

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০২১, ১৯:৩৩আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৯:৩৩

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই এশিয়ার দুই দেশ সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আগামী আগস্টে সিঙ্গাপুর ও ভিয়েতনাম সফরের কথা রয়েছে তার। শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সফরে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে উভয় দেশের নেতাদের সঙ্গে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট।

জো বাইডেনের নেতৃত্বাধীন বর্তমান মার্কিন প্রশাসন এ অঞ্চলে ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের সফরে পাঠাচ্ছে। এর মধ্য দিয়ে মূলত দক্ষিণ চীন সাগরসহ অন্যান্য এলাকায় চীনের তৎপরতা প্রতিহত করতে চায় ওয়াশিংটন।

সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, বাইডেন মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে দক্ষিণপূর্ব এশিয়া সফর করেন। এই সপ্তাহেই ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ফিলিপাইনের প্রতিরক্ষা বিষয়ক প্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।

চীনও নিজেদের প্রভাব বিস্তারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশটি ফিলিপাইন, থাইল্যান্ড, লাওস ও কম্বোডিয়ার নাগরিকদের জন্য বিনামূল্যে বিপুল পরিমাণ টিকা সরবরাহ করে তথাকথিত টিকা কূটনীতি চালিয়ে আসছে। সূত্র: এনএইচকে নিউজ।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম