ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন দুয়ার্তে

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০২১, ১৮:৩৯আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৮:৩৯

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের দলের নেতারা আগামী নির্বাচনে তাকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। এর ফলে ২০২২ সালে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেও আরও ছয় বছর তার ক্ষমতায় থাকার পথ সুগম হলো। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, দলের সাধারণ সম্মেলনে এই সিদ্ধান্ত অনুমোদিত হতে হবে। আগামী মাসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

ফিলিপাইনে কোনও ব্যক্তি একবার প্রেসিডেন্ট হতে পারেন এবং মেয়াদকাল ছয় বছর। আগামী বছর জুনে দুয়ার্তের মেয়াদ শেষ হবে। কিন্তু তিনি জানিয়েছিলেন, ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করছেন। রাজনৈতিক বিশ্লেষক ও সমালোচকরা বলছেন, এর মাধ্যমে ক্ষমতার চর্চা চালিয়ে যেতে পারবেন তিনি।

আগামী বছরের নির্বাচন দুয়ার্তের নীতির বিষয়ে গণভোট হিসেবে হাজির হতে পারে। বিশেষ করে তার মাদকবিরোধী যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া মহামারি মোকাবিলাসহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ক্ষমতাসীন দল পিডিপি-লাবান পার্টির সাধারণ সম্পাদক মেলভিন মাটিব্যাগ দুয়ার্তেকে ভাইস-প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে মনোনীত করার কথা ঘোষণা দিয়েছেন।

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দুয়ার্তের শীর্ষ উপদেষ্টা ও সিনেটর ক্রিস্টোফার বং গো-কে মনোনয়ন দেওয়া হয়েছে।

মাতিব্যাগ বলেন, আমরা আশা করছি দলের সবাই এটিকে সমর্থন জানাবে। এটি দলের যৌক্তিক পছন্দ।

দুয়ার্তে প্রায়ই নিজেকে ক্ষমতার প্রতি কোনও লোভ নেই বলে হাজির করেছেন। বিভিন্ন সময় তিনি বং গো কে নিজের উত্তরসুরী হিসেবে পরিচয় দিয়ে আসছেন। ২০১৯ সালে তার সমর্থনের কারণেই বং গো সিনেটর হয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম