সপ্তম প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিলো তালেবান

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০২১, ২২:১৯আপডেট : ১০ আগস্ট ২০২১, ২২:৪৪

আফগানিস্তানে ক্রমেই আরও অপ্রতিরোধ্য হয়ে উঠছে তালেবান। ক্ষমতার লড়াইয়ে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে দলটি। মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ শহরের নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয় তারা। এ নিয়ে গত পাঁচ দিনে সাত প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। সরকারি বাহিনীকে হটিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এসব শহরে নিজেদের পতাকা উড়িয়েছে তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শহরটি দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের প্রতিবেশী ইরানের সঙ্গে আরও একটি বর্ডার ক্রসিংয়ের নিয়ন্ত্রণ পেলো তালেবান।

ফারাহ প্রাদেশিক কাউন্সিলের সদস্য শাহলা আবুবার জানান, বিকালে সরকারি বাহিনীর সঙ্গে সংক্ষিপ্ত লড়াইয়ের পর শহরে ঢুকে পড়ে তালেবান যোদ্ধারা। এরইমধ্যে তারা গভর্নরের দফতর, পুলিশ সদর দফতর এবং কেন্দ্রীয় কারাগারের নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়েছে।

আরেক গুরুত্বপূর্ণ শহর মাজার-ই-শরিফেরও দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তালেবান। সরকারি বাহিনী অবশ্য শহরটি রক্ষায় প্রাণপণ লড়াইয়ের ঘোষণা দিয়েছে।

সরকারি বাহিনীর কাছ থেকে একের পর এক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরগুলোর পতনে কপালে ভাঁজ পড়েছে কাবুল সরকারের। তালেবানকে মোকাবিলায় আঞ্চলিক কমান্ডারদের প্রতি সরকারকে সহায়তার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কাবুলকেই তার নিরাপত্তার ব্যবস্থা করতে বলার পরই আঞ্চলিক কমান্ডারদের শরণাপন্ন হন তিনি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
কী, কেন, কীভাবেট্রাম্পের নিষেধাজ্ঞায় ভেস্তে যাচ্ছে ভারতের ‘চাবাহার স্বপ্ন’
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম