আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাতের নিয়ন্ত্রণ নিলো তালেবান

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০২১, ০২:২২আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৬:১২

সরকারি বাহিনীর কাছ থেকে বৃহস্পতিবার আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাতের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটির নিয়ন্ত্রণ লাভ তালেবানের জন্য বিশাল অর্জন হিসেবে ধরা দিয়েছে। অন্যদিকে সরকারি বাহিনীর জন্য এটি ধরা দিয়েছে বড় ধরনের বিপর্যয় হিসেবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হেরাতের নিয়ন্ত্রণ লাভের মধ্য দিয়ে তালেবান রাজধানী কাবুল দখলের পথে আরও একধাপ এগিয়ে গেলো বলে প্রতীয়মান হচ্ছে।

এদিকে হেরাত ছাড়াও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরেক শহর গজনির নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়েছে তালেবান যোদ্ধারা। এ নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ১০টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিলো দলটি। আফগানিস্তানে মোট ৩৪টি প্রদেশ রয়েছে।

কাবুল-কান্দাহার মহাসড়কে অবস্থান গজনির। ফলে এই শহরের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণে তাদের অবস্থান জোরালো হলো। তালেবান এখন যেকোনও সময়ে কাবুল অভিমুখে লড়াই শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় ২০ বছর পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহার শুরু হওয়ায় দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে গোষ্ঠীটি। প্রতিদিনই নতুন নতুন এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে তারা।

গজনির প্রাদেশিক কাউন্সিলের এক সদস্য জানিয়েছেন, শহরের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে তালেবান।

কান্দাহারেও তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। শহরটির কারাগারের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তালেবান। তবে এই দাবির বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের পুলিশ সদর দফতর দখল করে নিয়েছে তালেবান।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত এক মাসে আফগানিস্তানে এক হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। কেবল এই সপ্তাহেই উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। নিরাপত্তার আশায় কাবুলে পাড়ি জমাচ্ছেন তারা।

কাবুলের বাইরে স্থাপন করা হচ্ছে অস্থায়ী তাঁবু। আবার অনেকেই খোলা আকাশের নিচে কিংবা পরিত্যক্ত গুদামঘরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তালেবানের দেওয়া আগুনে বাড়ি পুড়ে যাওয়ার পর কুন্দুজ প্রদেশ থেকে পালিয়েছেন ৩৫ বছর বয়সী এক অস্থায়ী দোকানদার। তিনি বলেন, ‘রুটি কেনার অর্থ নেই, সন্তানের জন্য ওষুধ কিনবো, তারও কোনও উপায় নেই।’

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান