কাবুল বিমানবন্দরে জনসমুদ্র, মার্কিন সেনার গুলিতে নিহত ৫

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২১, ১৪:৩২আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৬:৩৩

তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণের পর দেশত্যাগে কাবুল বিমানবন্দরে ছুটছেন হাজার হাজার মানুষ। বিমানবন্দর ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। এখন পর্যন্ত পাঁচ জন নিহতের খবর দিয়েছে একাধিক সংবাদমাধ্যম। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রী টার্মিনালের কাছে মার্কিন বাহিনীর গুলিতে তিন জন প্রাণ হারিয়েছেন।

রবিবার রাজধানী কাবুল দখলের পর থেকেই বিদেশি এবং আফগান নাগরিকরা সীমান্ত ক্রসিং এবং কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যে যার মতো একটি বিমানে উঠতে দেখা গেছে। সোমবারের এমন দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিকসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিটে জানিয়েছে, বিমানবন্দরের যাত্রীবাহী টার্মিনালে লোকে লোকারণ্য। এ সময় ফাঁকা গুলি চালায় সেখানে থাকা মার্কিন সেনারা। এতে তিন জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে এক মার্কিন সেনা বলছেন, রানওয়ের দিকে ছুটতে থাকা মানুষকে সতর্ক করতেই ফাঁকা গুলি ছোড়া হয়েছে। হতাহতরা মার্কিন বাহিনীর গুলিতে নিহত হয়েছেন কিনা বিষয়টি তাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

এই বিমানবন্দর দিয়ে মার্কিন কূটনীতিকসহ বিদেশিদের সরিয়ে নেওয়া হচ্ছে। সেখানে আফগানিস্তানের সাধারণ মানুষ বিমানে উঠতে যাওয়ায় বিশৃঙ্খলা দেখা গেছে।

সূত্র: দ্য ইনডিপেনডেন্ট, আরটি।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী