কাবুল বিমানবন্দর থেকে মার্কিনিদের দূরে থাকতে সতর্কবার্তা

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০২১, ০০:২৬আপডেট : ২২ আগস্ট ২০২১, ০০:২৬

নিরাপত্তার কারণে কাবুল বিমানবন্দরে আমেরিকার নাগরিকদের সাময়িক ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার আফগাস্তিানের মার্কিন দূতাবাস, কাবুল বিমানবন্দরের বাইরে নিরাপত্তা হুমকি উল্লেখ করে নিজ দেশের নাগরিকদের এড়িয়ে চলার নির্দেশনা দেয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, বিমানবন্দরের প্রবেশমুখে মার্কিনিরা যেন ভিড় না করে। আমরা আমেরিকানদের পরামর্শ দিচ্ছি, আপনারা কাবুল বিমানবন্দর ভ্রমণ এবং এখন বিমানবন্দরের প্রবেশপথ এড়িয়ে চলুন’।

তালেবান রাজধানী কাবুল দখলের পরই আফগানিস্তানের দৃশ্যপট বদলে যায়। অনেকে আতঙ্কে দেশ ছেড়েছে। আরও হাজারো মানুষ আফগানিস্তান ছাড়তে প্রতিনিয়ত ভিড় করছেন কাবুল বিমানবন্দরে।

এদিকে আফগানিস্তানে মার্কিন সেনা, নাগরিক এবং যুক্তরাষ্ট্রের বাহিনীকে সহায়তা করা অনেক আফগান আগামী ৩১ আগস্টের মধ্যে দেশটি থেকে সরিয়ে নেওয়ার অপেক্ষায় রয়েছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ দেশের নাগরিক ও সেনা প্রত্যাহার নাও হতে পারে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম