তালেবান সন্ত্রাসী, নিষেধাজ্ঞা নিয়ে কথা হতে পারে: জাস্টিন ট্রুডো

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২১, ১৩:২২আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৩:২২

তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করে দলটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কানাডা বহুদিন ধরেই মনে করে যে, তালিবান সন্ত্রাসী এবং তারা সন্ত্রাসীদের আশ্রয় দেয়। তাই তারা সন্ত্রাসীদের তালিকায় রয়েছে। সুতরাং হ্যাঁ আমরা নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে পারি।’

আফগানিস্তান ইস্যুতে আজ মঙ্গলবার (২৪ আগস্ট) জরুরি বৈঠকে বসছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। ভার্চুয়াল এই বৈঠকে কাবুলের তালেবান শাসকদের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক কেমন হবে, তা নিয়ে আলোচনা করবেন জোটভুক্ত দেশগুলোর নেতারা। জোটের সদস্য দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, ইতালি ও জাপান।

জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তালেবানের ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া যায়,  তা নিয়ে জি-৭ নেতাদের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছেন তিনি। সূত্র: ভিওএ, এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম