৯/১১-এর ঘটনায় লাদেনের যুক্ত থাকার প্রমাণ নেই: তালেবান মুখপাত্র

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ০৭:৫৪আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৫:৫১

বহুল আলোচিত ৯/১১-এর ঘটনায় আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের যুক্ত থাকার কোনও প্রমাণ নেই। এমনটাই দাবি করেছেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ার ও পেন্টাগনে চালানো ওই বিমান হামলায় নিহত হয় প্রায় তিন হাজার মানুষ। এ ঘটনায় আল কায়েদা ও দলটির নেতা ওসামা বিন লাদেনকে দায়ী করে যুক্তরাষ্ট্র। এরপরই মূলত আফগানিস্তানে যুদ্ধে জড়ায় ওয়াশিংটন। ২০ বছর পর মার্কিন সেনারা যখন দেশে ফিরছে, তখন সেখানে ফের ক্ষমতায় তালেবান।

মার্কিন বাহিনী চলে যাওয়ার পর আফগানিস্তান কি ফের সন্ত্রাসবাদের ঘাঁটিতে পরিণত হবে? এনবিসি নিউজের এমন প্রশ্নের উত্তরে জবিউল্লাহ মুজাহিদ বলেন, ২০০১ সালে ওসামা বিন লাদেন যখন আমেরিকানদের জন্য একটি ইস্যু হয়ে দাঁড়ান, তখন তিনি আফগানিস্তানে ছিলেন। যদিও তার জড়িত থাকার কোনও প্রমাণ ছিল না, তারপরও এখন আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আফগানিস্তানের ভূখণ্ড কারও বিরুদ্ধে ব্যবহার করা হবে না।

একপর্যায়ে এনবিসি নিউজের সাংবাদিক রিচার্ড অ্যাঙ্গেল বলেন, এত কিছুর পর এখনও তালেবান সেই ঘটনার দায় স্বীকার করছে না!

উত্তরে জবিউল্লাহ মুজাহিদ বলেন, কোনও প্রমাণ নেই। ওই যুদ্ধের ২০ বছর পরও ৯/১১-এর ঘটনায় তার যুক্ত থাকার কোনও প্রমাণ আমাদের কাছে নেই। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কোনও ন্যায্যতা ছিল না। এটা ছিল যুদ্ধের অজুহাত মাত্র।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম